চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাবাড়ীর মাদ্রাসায় আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বুধবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় একটি মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাত ১২টা ৫ মিনিটে যাত্রাবাড়ীর কুতুবখালির ওই মাদ্রাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে চ্যানেল আই অনলাইনকে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদুল আলম।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন সেখানে ডাম্পিং করা হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মিয়া চ্যানেল আই অনলাইনকে জানান, ছয় তলা মাদ্রাসা ভবনের নিচতলায় একটি টেলিভিশনের গোডাউনে আগুন লেগেছিল। আগুন লাগার পরপরই মাদ্রাসার ছাত্রদের পাশের ভবন দিয়ে নিরাপদে বের করে আনা হয়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনমাদ্রাসাযাত্রাবাড়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT