চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাচাই-বাছাই শেষে শাস্ত্রীকেই কোচ রাখল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অনেক যাচাই-বাছাই শেষে কোহলি-রোহিতদের বর্তমান কোচ রবি শাস্ত্রীকেই দায়িত্বে বহাল রাখল ভারত। তিনি এখন দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। নতুন মেয়াদে তাকে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পদ দিয়েছে বিসিসিআই।

খবর ছিল কোচের পদে আবেদন জমা পড়েছিল দুই হাজার। সেখান থেকে সংখ্যা ছয় জনে নামিয়ে আনে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব, সাবেক ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়ার এবং ভারতের নারী দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বোয়ামির সমন্বয়ে গঠিত ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি)। সাক্ষাৎকার শেষে যে কমিটি শুক্রবার ভোট দিল শাস্ত্রীর দিকেই।

ভারতীয় সংবাদমাধ্যম অবশ্য কদিন ধরেই জানান দিচ্ছিল, কোহলিদের কোচের দৌড়ে শাস্ত্রীর ধারেকাছে প্রতিযোগিতা নিতে পারেননি কেউ। এই কেউদের মধ্যে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনও। বাকি চারজন হলেন- টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।

শাস্ত্রীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছিল কিউইদের ২০১৫ বিশ্বকাপের ফাইনালে তোলা হেসনকে। কিন্তু তিনি চাকরিটা বাগাতে পারলেন না। কেননা বর্তমান কোচ শাস্ত্রীর প্রতি অধিনায়ক কোহলি ও সতীর্থদের পূর্ণ সমর্থন আছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। শাস্ত্রী তাই ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বহাল।

শাস্ত্রীর অধীনে কোহলিদের পারফরম্যান্স মন্দও নয়। ২০১৭ সালে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে তিনি দলকে ২১ টেস্ট খেলিয়ে ১৩টিতে জিতিয়েছেন। টি-টুয়েন্টিতে এসময় ৩৬ ম্যাচে ২৫ জয় আনে ভারত, ওয়ানডেতে সেটি ৬০ ম্যাচে ৪৩ জয়। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের মতো সাফল্যও আছে। যদিও গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়ে শিরোপা প্রত্যাশী দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইভারতরবি শাস্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT