চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত বড় ব্যবসায়ীই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:১১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
রাসেল সরকার-বাস চাপা

আজকে উচ্চ আদালত সড়ক দুর্ঘটনার শিকার রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেয়ার জন্য টাইম লাইন বেঁধে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আদালত আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন: ইতিবাচক পদক্ষেপ না নিলে গ্রিনলাইনের গাড়ি জব্দ করা হবে। গাড়ি নিলামে বিক্রির পর অর্থ পরিশোধ করবেন।
আদালতের আদেশ থাকা সত্ত্বেও গ্রিনলাইন পরিবহন পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেয়নি গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের ডাকে হাজির হয়ে গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার জানিয়েছেন: তাদের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরবেন ৯ এপ্রিল। এই দিক বিবেচনায় নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে ১০ এপ্রিল ধার্য করেছেন। পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বাস্তবায়নের বিষয়ে আজ গ্রিনলাইন কর্তৃপক্ষের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গ্রিনলাইন কর্তৃপক্ষ কোনো প্রতিবেদন দাখিল করেনি। আদালত আরও বলেন: সবকিছুর একটা সীমা থাকা উচিত। যত বড় ব্যবসায়ীই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন।

রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় রাসেলের বড় ভাই আরিফ সরকার বাসচালক কবির মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গত বছরের ২৮ এপ্রিল মামলা করেন।
উচ্চ আদালতের এই ধরণের কঠোর পদক্ষেপ আইনের শাসনকে সুসংহত করবে। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করা অসংখ্য মানুষের বুকে শক্তি জোগাবে। সাধারণ মানুষ আইনের প্রতি আস্থাশীল হবে। বড় বড় ব্যবসায়ী বা বিত্তশালীরা সর্বদা এইসব মামলায় ধরা ছোঁয়ার বাইরে থাকে। কিন্তু আজকের রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ধরণের শাস্তি আপরাধ করার প্রবণতাও কমিয়ে দেবে বলে আমরা মনে করি। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই শুধু এই একটি মামলায় নয় সড়ক দুর্ঘটনার সমস্ত মামলা যেনো ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উচ্চ আদালতক্ষতিপূরণ মামলাগ্রিন লাইন পরিবহনরাসেল সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT