চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ সিটি নির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ১, ২ ও ৩ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমণ্ডিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

এরপর ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Banglabid

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।

প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে।

এছাড়া সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে বলেও জানানো হয়েছে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।

Reneta

তারা মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে (৩টি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন) একই নিয়মাবলি প্রযোজ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচন কমিশনময়মনসিংহ সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT