চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘চুক্তিবদ্ধ থাকা অবস্থায় আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না। সুদূরপ্রসারী চিন্তার জন্য নিজেকে এখনই উপযুক্ত মনে করছি না। আমার ভবিষ্যৎ সবসময় ফলাফলের উপর নির্ভর করে, আমি চিন্তিত নই। আমি ম্যানচেস্টার সিটিতে ভালো এবং আরামদায়ক অবস্থায় আছি। তারা আমাকে সবকিছু দিয়েছে, তাই আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। এটা মোটেও ভালো হবে না।’

ম্যানচেস্টার সিটি ছাড়ার সময় যখন আসবে তখন ক্লাবটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

২০২৩ সাল পর্যন্ত ম্যানসিটির সঙ্গে গার্দিওলার চুক্তি রয়েছে। চুক্তি শেষ হলে তিনি কী করতে পারেন সেই বিষয়ে সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা কোচ এখনো মুখ খুলছেন না।

গুঞ্জন রয়েছে, চুক্তি শেষের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ম্যানসিটির মালিকানাধীন ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসির কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন ৫১ বছর বয়সী গার্দিওলা। একইসঙ্গে কোন জাতীয় দলের দায়িত্বও তিনি কাঁধে তুলে নিতে পারেন বলেও আভাস পাওয়া যাচ্ছে। তবে সিটিকে প্রাধান্য দিয়েই তিনি সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনায় গার্দিওলার অধীনে তার ক্যারিয়ারের দুর্দান্ত সময় কাটিয়েছেন। মেসিকে একসময় তিন বছরের জন্য ইপিএলে ম্যানসিটি এবং দুই বছরের জন্য মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলার জন্য চুক্তির প্রস্তাবও দেয়া হয়েছিল। যদিও অনেক নাটকীয়তার পর মেসির ঠিকানা এখন পিএসজি।

গার্দিওলা নিউ ইয়র্ক সিটি এফসিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিছু না বললেও সিটির সঙ্গে তার অন্তরাত্মার সম্পর্ক ঠিকই বুঝিয়ে দিলেন, ‘ক্লাবের সঙ্গে আমার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে- এ ব্যাপারে আমি ভীষণ আত্মবিশ্বাসী। অতীতে আমরা একসঙ্গে দুইবার চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এভাবেই চলতে থাকুক। তারা আমার ব্যাপারে কী ভাবছে আর আমি তাদের নিয়ে কী ভাবছি মূলত এটির উপরেই সবকিছু নির্ভর করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT