চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের হারের কারণ তাহলে এই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ন ০৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ওলে গানার সোলশেয়ারকে ছাঁটাইয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে দশা কাটাতে রালফ র‍্যাঙ্গনিকের উপর আস্থা রাখা হয়। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ভালোই সময় পার করছিলেন জার্মান কোচ। ঘরের মাঠে লিগ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হারার পর সেই র‍্যাঙ্গনিকও এখন চাপে।

ওল্ড ট্রাফোর্ডে গোটা ম্যাচে বিবর্ণ রেড ডেভিলদের মাঠের খেলায় চেনাই যায়নি! প্রতিপক্ষ যেখানে শট নিয়েছে ১৯ বার, স্বাগতিকরা নিতে পেরেছে সবে ৯ বার। পোস্ট বরাবর লক্ষ্যে উলভরা ৬ শট নিলেও রেড ডেভিলরা নিতে পেরেছে মাত্র ২টি! রোনালদো দেখাতে পারেননি ঝলক, বাকিরাও ছিলেন ছায়া হয়ে।

‘ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে মোটেও ভালো খেলিনি। প্রথমার্ধে গোল করার ক্ষেত্রে আমাদের বড় সমস্যা ছিল।’ দলের হতাশার হারের পর বলেছেন রালফ।

‘আমরা মোটেও চাপ প্রয়োগ করতে পারিনি। চেষ্টা করেছিলাম, কিন্তু চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছি। মিডফিল্ডে প্রতিপক্ষ অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পেরেছিল এবং তারা উইং-ব্যাক দিয়ে খেলছিল।’

‘ট্রেনিং ক্যাম্প বন্ধ করার প্রয়োজনে আমরা মাত্র আড়াই বা তিন সপ্তাহ কাজ করছি। আমরা ফলাফল পেয়েছি। অনেক সময়ে আমরা ভালো খেলেছি, কিন্তু আজ আমাদের স্বীকার করতে হবে যে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’ হারের পর করোনা পরিস্থিতিতে অনুশীলন ক্যাম্প বন্ধ করার কথা টেনেছেন ম্যানইউ কোচ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগউলভারহ্যাম্পটনম্যানইউরালফ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT