চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ-লিভারপুল হতে পারল না আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ইতিহাসে দুই হাজারতম প্রিমিয়ার লিগ গোলের মাইলফলকের রাতে অ্যাওয়ে ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উত্তেজনার ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট তুলেছে লিভারপুল। একইরাতে দুগোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে নরউইচ সিটির মাঠে চলতি মৌসুমের প্রথম অ্যাওয়ে জয় পেয়েছে ম্যানইউ। ৩-১ গোলে জিতে ফিরেছে সোলশায়ারের শিষ্যরা।

ম্যাচের ২১ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে লিড নেয় ম্যানইউ। রেড ডেভিলদের ক্লাব ইতিহাসে প্রিমিয়ার লিগে যেটি দুই হাজারতম গোল। ৩০ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন।

র‌্যাশফোর্ড ও মার্শিয়াল দুদফা পেনাল্টি কাজে না লাগাতে পারার ম্যাচে ৭৩ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ায় ম্যানইউ। এবার গোলদাতা মার্শিয়াল, বলের যোগানদাতা র‌্যাশফোর্ড। পরে ৮৮ মিনিটে সান্ত্বনার গোলটি আদায় করে নেন স্বাগতিকদের ওনেল হেমান্দেজ।

এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্টে টেবিলের সাতে উঠে এসেছে ম্যানইউ।

অন্য ম্যাচে, ঘরের মাঠ অ্যানফিল্ডে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই স্পারদের লিড এনে দিয়েছিলেন হ্যারি কেইন।

Reneta

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্ডান হেন্ডারসন অলরেডদের সমতায় ফেরান। ৭৫ মিনিটে সালাহর স্পটকিকে আসে জয়। টটেনহ্যাম নিজ বক্সে সাদিও মানেকে ফাউল করলে আসে পেনাল্টি।

এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। সমান ম্যাচে ২২ পয়েন্টে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে সেখানে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। সক্রেটিস ও ডেভিড লুইসের গোলে এগিয়ে গিয়েছিল গানাররা। লুকা মিলিভোজেভিচ ও জর্ডান আইয়ুর গোলে এক পয়েন্ট নিয়ে ফেরে ক্রিস্টাল।

এই ড্রয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে উনাই এমেরির আর্সেনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালম্যানইউলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT