চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে ভোগান্তির নাম ‘কোদালীছড়া’

পরাগ আজিমপরাগ আজিম
৮:১০ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৫
পরিবেশ
A A

মৃতপ্রায় একটি মাত্র খাল দীর্ঘদিন খননের অভাবে থাকায় নানা সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে মৌলভীবাজারের।  পর্যটন শহর মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া কোদালীছড়া নামের পানি নিস্কাশনের একমাত্র খালটি এখন প্রায় মৃত। বর্ষাকালে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় খালের আশেপাশের রাস্তাঘাট, বাড়ি, দোকানপাট।

একসময় শহরের সাথে আশেপাশের ভাটি অঞ্চলের যোগাযোগের একমাত্র পথ ছিলো এই খাল। এক সময়ের আশির্বাদ এই খাল এখন দুর্বিষহ করে তুলেছে এলাকার মানুষের জীবন।

কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বললে তারা খালের কারনে সৃষ্ট বিভিন্ন সমস্যার ফিরিস্তি তুলে ধরেন। তাদের অভিযোগ থেকে জানা যায়, ময়লা আবর্জনা ফেলায় খালটি ভরে গেছে। অবৈধ দখলেরও শিকার হয়ে অনেক বড় খালটি এখন ছোট হয়ে গেছে। কোনো কোনো জায়গায় ১০ ফুটও নেই। স্যুয়ারেজ লাইনের পানির সঙ্গে সরু খালের পানি মিলেমিশে এই খাল এখন নর্দমায় পরিণত হয়েছে। দুর্গন্ধ আর মশার অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। দুর্ভোগ চরমে ওঠে বর্ষাকালে। বর্ষা আসলে সারা ঘর ভেসে যায়।

শহরবাসীর সমস্যা স্বীকার করে তা সমাধানে আশার কথা শুনিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।  

মন্ত্রী বলেন, অনেক খালের জায়গা নষ্ট হয়েছে। এখন এগুলোতে কন্সট্রাকশন করা। এইবার ম্যাপ করা হয়েছে। এই খালে আগে কচুরিপানা ও জলাবদ্ধতা ছিল। জাইকা কিছু টাকা দিয়েছিল। এই টাকা দিয়ে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে। আগে পানি ধীরে যেতো এখন একটু গতি বেড়েছে। তবে এটাও পর্যাপ্ত না।

কোদালীছড়া খাল আবার আগের রূপ ফিরে পেলে মৌলভীবাজার হতে পারে একটি আদর্শ জেলা শহর। তিলোত্তমা আধুনিক জেলা শহর মৌলভিবাজারের প্রধান সমস্যা এখন এই কোদালীছড়া খাল। যা খননের অভাব ও দখলের কারনে এখন প্রায় নালা আকৃতির। অবিলম্বে এই খাল দখলমুক্ত করা ও খননের দাবি সাধারন মানুষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT