চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ম্যাজিকের দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজের করা শেষ ওভারে রংপুরের দরকার ছিল ৯ রান। হাতে ছিল ৪ উইকেট। ৪২ রানে রাইলি রুশো অপরাজিত থাকায় ম্যাচটা মাশরাফীদের নাগালেই ছিল। প্রথম বলে ডিপ পয়েন্ট খেলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদলাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য।

মোস্তাফিজের পরের তিন ডেলিভারি ব্যাটেই ছোঁয়াতে পারেননি ফরহাদ রেজা। ওভারে পঞ্চম বলটাও ডট হতে পারত। তবে উইকেটরক্ষকের হাতে বল গেলে প্রান্ত বদল করে ফেলেন দুই ব্যাটস্যান। শেষ বলে দরকার পড়ে ৭ রান। কিন্তু এক রানের বেশি নিতে পারেননি রুশো। ৪৪ রানে অপরাজিত থাকা ইনিংসটি দেখেনি আলোর মুখ।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩৫ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে নিল রাজশাহী কিংস। শেষ ওভারের নাটকীয়তার পর মাশরাফীর দলকে মিরাজবাহিনী হারিয়েছে ৫ রানে। মোস্তাফিজ ৯ রান ডিফেন্ড করে রাজশাহীর হারের বৃত্ত ভাঙেন।

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী কিংস-১৩৫/৮, রংপুর রাইডার্স-১৩০/৬

ছোট লক্ষ্যে ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে পড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের আগের দুটি আসরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে চমক দেখানো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জাগান বিস্ময়।

তবে ইনিংসের গোড়াপত্তন সফল হননি। রানের খাতা খোলার আগেই কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

Reneta

এর আগে গত বছরের মার্চে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মাশরাফী। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিং করেও সফল হতে পারেননি। আউট হন ৭ রান করে।

অন্য ওপেনার গেইল ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি। রাব্বির বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেয়ার আগে করেন ১৪ বলে ২৩। মোহাম্মদ মিঠুনের প্রতিরোধ গড়া ৩০ রানে জয়ের দিকেই ছুটছিল রংপুর। কিন্তু শেষ দিকে ইসুরু উদানা ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে সহজ লক্ষ্যটা হয়ে যায় খুব কঠিন। শেষ ৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে ৩৩ রানের সহজ সমীকরণ মেলাতে পারেনি মাশরাফীর দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। মাশরাফীর বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচেই দুই অধিনায়কই নামেন ওপেনিংয়ে। অথচ ওয়ানডে দলে তারা ৮-৯ নম্বরে ব্যাট করেন।

অপর ওপেনার মুমিনুল হক ১৬ বলে ১৪ রান করে স্টাম্পড হন সোহাগ গাজীর বলে। সৌম্য এসে ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ করে শিকার হন মাশরাফীর।

চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান ৫৪ রান যোগ করলে মাঝারি সংগ্রহের দিকে ছুটতে পারে কিংসরা। জাকির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪২ রান করে। আর তাতেই ১৩৪ রানের পুঁজি পায় মিরাজের দল। দারুণ বোলিং সেটিই যথেষ্ট হয় শেষ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
Youth's success in grape cultivation in Mymensingh

ময়মনসিংহে আঙুর চাষে তরুণের সাফল্য

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT