চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ম্যাজিকের সামনে খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিপক্ষ উদ্বোধনীতে তুলে ফেলেছে ৪০ রান। তার বোলিংয়ে আসার আগেই। মোস্তাফিজের হয়ত সেটি পছন্দ হল না! পঞ্চম ওভারে আক্রমণে এসেই স্টার্লিংকে সাজঘরের পথ দেখিয়ে রাজশাহীকে ব্রেক-থ্রু দিলেন।

অধিনায়ক ওই এক ওভারের স্পেলই করান মোস্তাফিজকে দিয়ে। পরে যখন আবারও ডাক পড়ল, প্রতিপক্ষের তিন উইকেট নেই। এমন সময় আরেকটি উইকেট মিললে তো খুলনাকে আরও চেপে ধরা সম্ভব।

ফিজের হাতে বল তুলে দিলেন মিরাজ। ১১ ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য। এবার মিডলঅর্ডারের মেরুদণ্ড, প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদউল্লাহকে (১১) দারুণ এক কাটারে এলবিডব্লিউ করেন কাটারমাস্টার।

পরের দুই ওভারে অবশ্য আর কোনো উইকেট পাননি। কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ডাক পেয়েই যে ম্যাজিকটা দেখিয়েছেন মোস্তাফিজ, তাতে অন্য বোলাররা উদ্দীপ্ত না হয়ে পারেনই না! সেই উদ্দীপনাই কিনা খুলনা টাইটানসকে মাত্র ১১৭ রানে আটকে রাখল।

দারুণ বোলিংয়ের দিনে বেশ টাইট ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে খরচ করেছেন কেবল ১৮ রান, দখলে ওই ২ উইকেট।

রাজশাহী কিংসের বোলারদের মধ্যে উইকেট পেয়েছেন আরাফাত সানি, ইসুরু উদানা, কাইস আহমেদ, সৌম্য সরকারও। উদানার দখলেও গেছে সর্বোচ্চ ৩টি উইকেট।

Reneta

আর খুলনার হয়ে ছোট পুঁজি আনতে সাহায্য করেছেন পল স্টার্লিং ১৬, জুনায়েদ সিদ্দীক ২৩, ডেভিড মালান ২২, ডেভিড ওয়াইজ ১৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনাবিপিএল-২০১৯বিপিএল-৬মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাফার দিনে কাবা শরীফের সরাসরি ওপরে সূর্য থাকবে

মে ২৫, ২০২৬

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT