চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা মোবাইল ব্যাংকিং কোম্পানি করবে মার্কেন্টাইল ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
অর্থনীতি
A A

সাফল্যের ধারা বজায় রেখে ২০ তম বছরে পা দিয়েছে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক। এই ধারা বজায় রেখে চলতি বছরের মধ্যে আলাদা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

বুধবার রাজধানীর মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার‌্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মসিহুর রহমান।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনকে আরো সহজ করতে কোনো কোনো প্রতিষ্ঠান অ্যাপ চালু করেছে। মার্কেন্টাইল ব্যাংকের এ ধরণের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মার্কেন্টাইল ব্যাংক মাই ক্যাশ এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। এই সেবাকে আরো সহজ ও দ্রুত করতে চলতি বছরে পৃথক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং কোম্পানি গঠন করা হবে।

ব্যাংকের সফলতার বিবরণ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য ব্যাংকের মত এই ব্যাংকের পরিচালকদের নিজ ব্যাংক থেকে ঋণ দেয়া হয় না। প্রতিষ্ঠার পর থেকে নিয়মমাফিক ব্যাংকের কার‌্যক্রম চলে আসছে। আগামী এই ব্যাংককে দেশের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেযা হচ্ছে।

তিনি বলেন, যদি এই ব্যাংকের কোনো পরিচালকের ঋণ খেলাপির কোনো তথ্য প্রমাণিত হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিলে অবশ্যই তাকে ব্যাংকের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হবে।

কাজী মসিহুর রহমান বলেন, আমরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। ফলে মুনাফা বেড়েছে। খেলাপি ঋণ (এনপিএল) কমিয়ে আনতে পেরেছি। এখানে এনপিএল যা আছে তা আমাদের বড় গ্রাহকদের; পরিচালকদের পক্ষ থেকে ঋণ নিয়ে খেলাপি নয়।

Reneta

অনুষ্ঠানে ব্যাংকের সার্বিক চিত্র তুলে ধরে বলা হয়, ৩১ মার্চ পর‌্যন্ত ব্যাংকে মোট আমানত রয়েছে ২১ হাজার ৬৯৭ কোটি টাকা ও ঋণ বিতরণ করা হয়েছে ২০ হাজার ৩০১ কোটি টাকা। এই সময়ে পরিচালন মুনাফা হয়েছে ১৬৭ কোটি টাকা।

ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ বলেন, দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা ব্যাংকটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এ জন্য ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আমরা শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ দিতে পেরেছি। যা অন্যান্য ব্যাংক হয়তো দিতে পারেনি।

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, সম্প্রতি ব্যাংকের বেশ কিছু ঘটনায় ব্যাংক খাত একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। এতে ব্যাংকের শেয়ারের দরেও অনেক প্রভাব পড়েছে। এখানে ভালো খারাপ এক সঙ্গে মিশে গেছে। তবে এর মধ্যে মার্কেন্টাইল অনেক ভালো করেছে।

প্রতিষ্ঠার পর থেকেই মার্কেন্টাইল ব্যাংক সামাজিক দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে রাজধানীর উত্তরায় একটি হাসপাতাল করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আকরাম হোসেন, মোহাম্মদ সেলিম, মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, মো. জাকির হোসাইন এবং আদিল রায়হান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপী ঋণমার্কেন্টাইল ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT