চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় খানের পরিচালনায় অভিনয় করলেন মোনালিসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গায়ক হিসেবে হৃদয় খান বাংলাদেশে তুমুল জনপ্রিয়। নির্মাতা রাজের নির্দেশনায় তিশার সঙ্গে একটি নাটকেও অভিনয় করেছেন। এবার তিনি এলেন পরিচালনায়। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন হৃদয় খান।

নাম চূড়ান্ত না হওয়া ওই স্বল্পদৈর্ঘ্যে তিনি নিজেও সেখানে অভিনয় করেছেন। চমক রেখেছেন সহশিল্পী হিসেবে মোনালিসাকে। এছাড়া নিউইয়র্কের স্থানীয় কয়েকজন শিল্পী অভিনয় করেছেন।

সম্প্রতি ওই স্বল্পদৈর্ঘ্যের পুরো শুটিং হয়েছে নিউইয়র্কে। জানা গেছে, ওই স্বল্পদৈর্ঘ্যটির সময় ২৫ মিনিট। একজন তরুণ একটা জায়গায় আটকে থাকে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে নানা ঘটনা ঘটতে থাকে। এরপর ঘটবে নানা চমক।

হৃদয় বললেন, ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার দুর্বলতা ছিল। গান করার আগে থেকে কিন্তু ভিডিওগ্রাফি করি। তবে সেটা কখনোই পেশাদার ভাবে করিনি। ক্যামেরা নিয়ে নাড়াচাড়ার অভ্যাস সবসময়ই ছিল। ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক। এবার সুযোগ এসেছে তাই কাজটি করে ফেললাম।

তিনি বলেন, এ কাজটা অনেক কঠিন। নিজে অভিনয় এবং পরিচালনার কাজ করাটা সত্যিই আরও কঠিন। আমি সংলাপ দিচ্ছি, আবার ফ্রেমিং করতে হচ্ছে। পুরোপুরি মনোযোগ দিয়েই কাজটি শেষ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোনালিসালিড বিনোদনহৃদয় খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT