চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির ২০ লাখ কোটি টাকার প্যাকেজ পুনর্বিবেচনার দাবি রাহুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৬, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস-ক্ষতিগ্রস্থ অর্থনীতির জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাান্ধী। 

শনিবার জুম ভিডিও কলের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে এ আহবান জানান তিনি।

কৃষক এবং অভিবাসীদের জন্য তাৎক্ষণিকভাবে ত্রাণ সরবরাহ করতে না পারা “ঋণের প্যাকেজ” সম্পর্কে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,  যদি সরকার এর পরিবর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দেন তবে সামনে “বিপর্যয়কর সমস্যা” সৃষ্টি হতে পারে।

রাহুল গান্ধী বলেন: বর্তমানে আমাদের গরীব মানুষদের হাতে টাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্যাকেজ (২০ লাখ কোটি) পুনর্বিবেচনা করার আর্জি জানাচ্ছি।

সরাসরি ব্যাঙ্ক টাকা পাঠানো, ২০০ দিনের জন্য মনরেগা এবং কৃষকদের সরাসরি টাকা পাঠানোর বিষয়ে তার ভাবনাচিন্তা করা উচিত। কারণ এই মানুষরাই আমাদের ভবিষ্যৎ।

এসময় তিনি কেরালার লোকসভার সাংসদ গত বছর সাধারণ নির্বাচনের প্রচারের সময় কংগ্রেস প্রস্তাবিত ন্যায় স্কিমটি তুলে ধরেন। যাতে সমাজের দরিদ্রতম শ্রেণির জন্য বার্ষিক ৭২ হাজার টাকা আয়ের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল।

Reneta

কেন্দ্র সরকারকেও অনুরূপ পরিকল্পনা নিয়ে আসার আহ্বান জানিয়ে রাহুল বলেন, “রাস্তায় হাঁটতে থাকা অভিবাসী শ্রমিকের অর্থ দরকার, ঋণের দরকার নেই। যে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন তার অর্থ দরকার, ঋণ নয়। আমরা যদি তা না করি তবে এটি একটি বিপর্যয়কর সমস্যা হয়ে উঠবে।

রাহুল গান্ধি এই সপ্তাহেই প্রধানমন্ত্রী মোদিকে একই অনুরোধ করেছিলেন। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ে থাকা অভিবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে “কমপক্ষে ৭,৫০০ টাকা” পাঠানোর অনুরোধ করেন।

এই মাসের শুরুর দিকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধির সঙ্গে আলোচনায় এই বিষয়টি তুলে ধরেছিলেন।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন: “আমি জনসংখ্যার ৬০ শতাংশের কথা বলছি, আমরা তাদের কিছু অর্থ দেব, আমার মনে হয় না তাতে খারাপ কিছু হবে না, যুক্তরাষ্ট্রও ঠিক এই পন্থাই নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসমোদিমোদির প্যাকেজরাহুল গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT