চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়ে’ শিরীনের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

দশম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এই পীরগঞ্জ আমার আসন। আমার এই মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তাকে নৌকায় ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। 

রোববার বিকেলে রংপুর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিরীন শারমিন চৌধুরী যদি আবারও নির্বাচিত হয় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে তাকে আবারও স্পিকার করা হবে।

‘‘স্পিকারের পদ হচ্ছে পার্লামেন্ট সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি পদের পরেই হচ্ছে স্পিকার আর তারপরে হলো প্রধানমন্ত্রী। কাজেই আপনাদের সৌভাগ্য আমি আরো বড় একজনকে আপনাদের মাঝে এনে দিয়েছি।’’

তিনি যোগ করে বলেন, ‘তিনি (শিরীন) যেভাবে আন্তরিকতার সঙ্গে আপনাদের এই দীর্ঘদিন পীরগঞ্জে থেকে কাজ করে যাচ্ছেন, আমার পক্ষে তো থাকা সম্ভব হতো না। কাজেই আমি দোয়া করি আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

বিএনপির সমালোচনা করে এ সময় শেখ হাসিনা বলেন, ‘ওই জামায়াত ১৯৭১ সালে ছিল যুদ্ধাপরাধী। তারা গণহত্যা চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে, তারা এদেশের মানুষকে খুন করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। ওই বিএনপি মিঠাপুকুর থেকে শুরু করে পুরো এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, ট্রাক পুড়িয়েছে, রাস্তাঘাট কেটে দিয়েছেন, গাছ কেটেছে কাজেই তাদের থেকে সাবধান থাকবেন।’

Reneta

‘‘তাদের নেত্রী খালেদা জিয়া চুরি করে, এতিমের টাকা মেরে খেয়ে জেলে রয়েছে। আর তার ছেলে টাকা পাচার করেছে দশ ট্রাক গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত। এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনশিরীন শারমিন চৌধুরীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট বিষয়ে যা জানালেন হামজা

মার্চ ২৪, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬

রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে অবশেষে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ!

মার্চ ২৪, ২০২৬

মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ২.৮৩ বিলিয়ন ডলার

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT