চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ‘প্রতারণা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার রংপুর ও গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

গ্রেপ্তাররা হলেন, মো. জাকারিয়া ও মো. একরামুল হক রাজু। সে সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নম্বরের সিম উদ্ধার করা হয়। এছাড়াও মেয়র শেখ ফজলে নূর তাপস এর নামে একটি ভুয়া ফেইসবুক আইডি ‘Shekh Fazle Noor Taposh’ লগইন অবস্থায় পাওয়া যায়।

গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করতো তারা। টাকা সংগ্রহ করার জন্য গ্রেপ্তার একরামুলের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহারের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মেয়রের ব্যক্তিগত সহকারি নাছিরুল হাসান সজীব। এ মামলার তদন্ত করতে গিয়ে রংপুর ও গাজীপুর জেলা থেকে সোমবার দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

Reneta

হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার জাকারিয়া মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখাতো। এরপর তার ওই প্রলোভনের ফাঁদে পা দিলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। টাকা সংগ্রহের জন্য কাজ করতো একরামুল হক। তার নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহার করতো।

তিনি আরও বলেন, ‘গ্রেফতাররা উচ্চ শিক্ষিত না হলেও প্রতারণার কাজে তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন। এদের মধ্যে একজন এইচএসসি পাশ ও আরেকজন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT