চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নেতৃত্বে যুদ্ধেও নামতে রাজি আর্জেন্টাইন সতীর্থরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি মুখচোরা, ড্রেসিং রুমে সতীর্থদের উজ্জীবিত করার চেয়ে নিজেকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে পছন্দ করেন, মোটেও যোগ্য নেতা নন- আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে এমন অসংখ্য অভিযোগ আছে।

এমনকি মেসি অধিনায়ক হওয়ার পরও দলের অন্যদের যখন বোঝানোর কাজটা করতেন সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো তখন অনেকে আঙুল তুলেছেন মেসির দিকে। অভিযোগ করতেন, বার্সেলোনা তারকা আসলে পুতুল অধিনায়ক!

তবে সময় পাল্টেছে। মেসির তরুণ সতীর্থরা এখন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। যেমন জাতীয় দলে উদিনেস মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলছেন প্রয়োজনে মেসির নেতৃত্বে যুদ্ধে নামতেও প্রস্তুত তিনি।

২০১১ সালে দায়িত্ব পাবার পর আর্জেন্টিনার নেতৃত্ব তরুণ মেসির হাতে তুলে দেন তৎকালীন কোচ আলেহান্দ্রো সাবেয়া। ২০১৪ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপে রানার্সআপ হয়েছিলো লা আলবিসেলেস্তারা। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকাতেও এক ফল করে দলটি।

টানা তিন টুর্নামেন্টের ফাইনালে তুলেও শিরোপা জেতাতে না পারায় মেসির নেতৃত্ব নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। বার্সার মেসি আর্জেন্টিনায় মলিন থাকার পেছনে নেতৃত্বকেও অন্যতম কারণ বলে মনে করেন অনেকে।

ইনিয়েস্তার বিদায়ের পর ২০১৮ সালে ক্লাব বার্সেলোনার নেতৃত্বও চলে আসে মেসির হাতে। একইসঙ্গে ক্লাব আর জাতীয় দলের অধিনায়কত্ব যে ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে নেতৃত্বে পরিণত করেছে তার প্রমাণ ২০১৯ কোপা আমেরিকা। টুর্নামেন্টে তৃতীয় হলেও দলের তরুণদের সব সমালোচনা থেকে আগলে রেখেছিলেন মেসি। বলেছিলেন এই দলটা নিয়ে অনেক বড় স্বপ্ন তার।

Reneta

রদ্রিগো ডি পলও বলছেন মেসি এখন তাদের আদর্শ নেতা। দলকে নিয়ে তার খোলামেলা বক্তব্য তরুণরা সাদরেই গ্রহণ করে ফিফাকে এক সাক্ষাৎকারে বলেছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার।

‘আপনি চাইলেই মেসির দিকে তাকিয়ে কথা বলতে পারবেন। যখন তার সঙ্গে কোনো মুহূর্ত ভাগাভাগি করতে চাইবেন তখন তার মন এতটাই স্বচ্ছ যে তাকে নিয়ে কার কী ভাবনা সেটা মন খুলেই বলে ফেলা যায়। চাইলে তাকে তার বাচ্চাদের নিয়ে প্রশ্ন করতে পারবেন অথবা হয়তো একদিন তিনি নিজেই ভ্যালেন্সিয়া-বার্সেলোনা ম্যাচের স্মৃতি খুলে বসবেন।’

‘যখন মেসির মত কেউ আপনার অধিনায়ক তখন তার নেতৃত্বে অনায়াসেই যুদ্ধে নামা যায়।’

‘আসল বিষয়টা সবাই জানে যে কাকে কি করতে হবে, কেউ পত্রিকার শিরোনাম হতে চায় না। একমাত্র লিওই তার মত করে খেলেন। আমরা বাকিরা আমাদের করতে বলা হয় তাই করি।’

আর্জেন্টিনা দলে বড় কৌতুকবাজ হিসেবে পরিচিতি আছে ডি পলের। তবে এই মিডফিল্ডার বলছেন তিনি একাই নন, দলকে হাসাতে মেসিরও জুড়ি মেলা ভার।

‘অনেকেই আমাকে ভাঁড় বলে, এটা ঠিক না। হয়তো আমি কিছু বললাম আর বাকিরা তা লুফে নিলো। টুকু (রবার্তো) পেরেইরা, লিও পারাদেস এমনকি মেসিও তাতে যোগ দেন- কেবল আমি একাই নই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT