চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির দিকে আঙুল তুলে জরিমানায় মাদ্রিদের সংবাদমাধ্যম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আদালতে হারই জুটল স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এবিসি’র। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দাতব্য ফাউন্ডেশনের বিপক্ষে অর্থ তছনছের অসত্য প্রতিবেদন প্রকাশ করে মামলার মুখে পড়ে মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠানটি। মামলার রায় ফাউন্ডেশনের পক্ষে এসেছে, বিপরীতে জরিমানা গুনতে হচ্ছে স্পেনের তৃতীয় বৃহত্তম গণমাধ্যমটিকে।

ঘটনার শুরু মেসির ফাউন্ডেশনের বিপক্ষে এবিসির এক ধারাবাহিক প্রতিবেদনের মধ্য দিয়ে। যেখানে দাবি করা হয়, দাতব্য প্রতিষ্ঠানটি হিসাবে নয়-ছয় করে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয় ফাউন্ডেশনটি। মিথ্যাচারের শিকার হওয়ার অভিযোগে মামলা ঠুকে দেয়।

দীর্ঘ শুনানির পর আদালতের রায় এসেছে এবিসির বিপক্ষে। মেসির ফাউন্ডেশনকে আইনি লড়াইয়ের তাবৎ খরচ ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রাপ্ত অর্থ অবশ্য ফাউন্ডেশন নিজেরা নেবে না। পুরোটা বার্সেলোনার একটি হাসপাতালে দান করে দেবে।

জরিমানার অর্থ নেহাত কম নয়। ৭,১৪২ ইউরো তথা বাংলাদেশি টাকায় ৭ লাখের কিছু বেশি।

সঙ্গে আদালত পর্যালোচনাও দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ধারাবাহিক ওই প্রতিবেদনে বার্সা মহাতারকার ভাবমূর্তিতে কালিমালেপনের চেষ্টা হয়েছে। যাচাই-বাছাই না করে এমন তথ্য প্রকাশে, এবং চটকদার শিরোনামের ব্যবহারও অনুচিত হয়েছে।

এবিসির অবশ্য দিনকাল খারাপই যাচ্ছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বড় জয়ের পর তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিকে ঘিরে প্রশংসাসূচক এক প্রতিবেদনে বর্ণবাদী বাক্য ব্যবহার করায় কড়া সমালোচনার মুখে সংবাদ প্রতিষ্ঠানটি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সেটির পরদিনই মিলল জরিমানার শাস্তি ও আদালতের ভর্ৎসনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিসিজরিমানামেসিলিড স্পোর্টসসংবাদমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT