চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলে লিগ শেষ করল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ন ১৯, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার স্বপ্ন ভেস্তে গেছে আগেই। লা লিগায় নিজেদের শেষ ম্যাচটাও খেলে ফেলল বার্সা। ভালোই হল শেষটা। লিওনেল মেসির জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে মৌসুমের শেষ টেনেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

রোববার আলাভেসের মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। মেসি জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও নেলসন সেমেদোও।

এই জয়ে ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চলতি লিগ মৌসুম শেষ করল বার্সেলোনা, অবস্থান টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬, রাতে শেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা।

পরের মাঠে প্রথম ২০ মিনিটে বার্সেলোনার একহালি প্রচেষ্টা বারে প্রতিহত হলেও গোলের খাতা খুলতে বেশি সময় লাগেনি অতিথিদের। ২৪ মিনিটে লিড এনে দেন ফাতি। এই তরুণের গোলে বলের যোগানদাতা মেসি। তার আগে রিকি, ভিদাল ও মেসির শট পোস্টে প্রতিহত হয়।

ম্যাচের ৩৪ মিনিটে রিকির বাড়ানো বলে ব্যবধান বাড়ান মেসি। ৪৪ মিনিটে আলবার ভাসানো বলে হেডে জাল খুঁজে নেন সুয়ারেজ। স্বস্তিতে আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে ৫৭ মিনিটে আরেকদফা জাল খুঁজে নেয় বার্সা, এবার গোলদাতা সেমেদোও, এবারও বলের যোগানদাতা রিকি। আর ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি, এবার বল বাড়িয়েছিলেন আলবা। আসরে আর্জেন্টাইন মহাতারকার ২৫তম লিগ গোল, যা সর্বোচ্চ।

Jui  Banner Campaign
ট্যাগ: আলবাফাতিবার্সামেসিরিয়াললা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT