চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ‘পরিচালনা’ করতে পারতেন না সেতিয়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ছয়মাস বার্সেলোনার ডাগআউটে ছিলেন কিকে সেতিয়েন। এ সময়ে অসংখ্যবার শিরোনাম হয়েছেন স্প্যানিশ কোচ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তার বোঝাপড়ার অভাবটাই বেশি চর্চিত হয়েছে গণমাধ্যমগুলোতে। সেতিয়েনও স্বীকার করেছেন, বার্সায় থাকাকালীন মেসিকে নিয়ন্ত্রণ করাই ছিল তার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।

আর্নেস্টো ভালভার্দে ছাঁটাই হওয়ার পর গত জানুয়ারিতে বার্সার দায়িত্বে আসেন রিয়াল বেটিসের সাবেক কোচ সেতিয়েন। তার সময়ে বার্সার মান ছিল নিম্নগামী। ২০০৮ সালের পর সেতিয়েন আমলেই কোনো শিরোপা জেতা হয়নি কাতালানদের। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে লজ্জার হারের পর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

সেই ম্যাচের পরের সপ্তাহে বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানান মেসি। ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার বার্তা জানিয়ে দেন। বার্সা আইনি সিদ্ধান্তের পথে হাঁটার কথা জানালে শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা।

রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ ভিসেন্তে ডেল বস্কের সঙ্গে সাক্ষাৎকারে মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিলেও তাকে পরিচালনা করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন সেতিয়েন।

‘মেসি সর্বকালের সেরা। আরও অনেক গ্রেট খেলোয়াড় এসেছেন, তবে তার মতো বছরের পর বছর সাফল্যের ধারা ধরে রাখতে কেউ পারেননি।’

‘লিওকে পরিচালনা করা খুব কঠিন একটা কাজ। তার জন্য আমি নিজেকে পরিবর্তন করেছি। অতীতের মেসিকে যদি সামনেও পেতে হয়, তাহলে তাকে পরিবর্তন না করাই ভালো।’

Reneta

‘নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, তবে সে আপনাকে বুঝিয়ে দেবে সে কি চায়। খুব একটা কথা সে বলে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিকে সেঁতিয়েনবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT