চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো: দুজনের সঙ্গে খেলা খেলোয়াড়দের চোখে কে সেরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? গত এক যুগের সবচেয়ে পুরনো বিতর্ক এটি। পুরনো সেই কাসুন্দি নিয়ে নতুন করে ঘাটতে হচ্ছে এ দুই মহাতারকার সতীর্থদের জন্য। একই সঙ্গে মেসি ও রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমন পাঁচ ফুটবলার জানাচ্ছেন তাদের চোখে কে সেরা-

ইজিকুয়েল গ্যারায়
আর্জেন্টিনায় মেসি তার জাতীয় দল সতীর্থ। রিয়াল মাদ্রিদে খেলার সময় আবার রোনালদোর পাশেও খেলেছেন। কাকে পছন্দ? এমন প্রশ্নে এক বাক্যে মেসিকেই এগিয়ে রাখলেন গ্যারায়।

‘কেউ যখন আমাকে জিজ্ঞেস করেন কে সেরা, আমি বলি লিও। সেই অনূর্ধ্ব-১৫ থেকে তাকে দেখে আসছি। তখন থেকেই সে আমাকে মুগ্ধ করে আসছে। তার কোন সীমা নেই।’

আন্দ্রে গোমেজ
বার্সা থেকে এখন ধারে এভারটনের হয়ে খেলছেন আন্দ্রে গোমেজ। সেরার প্রশ্নে কূটনৈতিক পন্থায় হাঁটলেন পর্তুগিজ মিডফিল্ডার।

‘এ দুজনকে তুলনা করে খাটো করার কোন মানে হয় না। আমি কখনোই এর উওর দেব না। আমি পর্তুগিজ। তাই রোনালদোর জন্য আমার টান থাকাই স্বাভাবিক। বার্সেলোনা সতীর্থ মেসির জন্যও আমার তেমন টান।’

কার্লোস তেভেজ
অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে তেভেজও ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। ২০০৭-০৮ মৌসুমে দুজনে মিলে জিতেছিলেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মেসি-রোনালদোকে নিয়ে তেভেজও হাঁটলেন কূটনৈতিক পথে।

Reneta

‘রোনালদো নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে অনেক পরিশ্রম করে আর মেসির প্রতিভা প্রকৃতিপ্রদত্ত। আমার চোখে পৃথিবীর দুই সেরা খেলোয়াড়ের মাঝে এই পার্থক্য। মেসি অন্য ধারার ফুটবল খেলে। সে তিন গোল করলেও সেটা স্বাভাবিক।’

অ্যাঙ্গেল ডি মারিয়া
রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ডি মারিয়া। ২০১১ সালে তার দারুণ এক গোলেই কোপা ডেল রে জিতেছিল রিয়াল। কিন্তু প্রিয় খেলোয়াড় নির্বাচনে মেসিকেই এগিয়ে রাখলেন বর্তমানে পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ড।

‘মেসি সবসময় সেরা। প্রতিবছরই সে নিজেকে ছাড়িয়ে যায়। রোনালদো অবশ্যই বিশেষ একজন কিন্তু মেসি অন্য গ্রহের। তাকে বর্ণনা করার ভাষা আপনি খুঁজে পাবেন না। সে সবসময়ই আপনাকে চমকে দেবে।’

জেরার্ড পিকে
রিয়াল মাদ্রিদের নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠা খেলোয়াড়দের একজন পিকে। তবে বার্সায় যোগ দেয়ার আগে ম্যানইউতে রোনালদোর পাশেও কিন্তু খেলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। তাই মেসি কিংবা রোনালদোকে দুরকমভাবে দেখেন তিনি।

‘আমার কাছে মেসি অন্য গ্রহের। আর রোনালদো এই পৃথিবীর মানুষের মাঝে সেরা ফুটবলার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT