মেক্সিকোকে গোলবন্যায় ভাসিয়ে কোপা আমেরিকা’১৬ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। ভার্গাসের হ্যাটট্রিক সহ এক গোলের দিনে এডজেনের জোড়া গোলে মেক্সিকানদের জালে ৭ বার বল পাঠান হুয়ান আন্তোনিও পিজ্জির শিষ্যরা। যে কোন প্রতিযোগিতায় এটি মেক্সিকোর বিরুদ্ধে চিলিইয়ানদের সব চেয়ে বড় জয়। এ জয়ে শেষ চারের প্রতিপক্ষ কলম্বিয়াকে শক্ত বার্তা দিয়ে রাখলো চিলি। ম্যাচের অন্য গোলটি করেনে আলেক্সিস সানচেজ।
যুক্তরাষ্ট্রের লেবির স্টেডিয়ামে শুরু থেকেই মেক্সিকানদের চেপে ধরা চিলিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ১৬ মিনিট পর্যন্ত। তবে ৬ মিনিট আগেই এগিয়ে যেতে পারতো চিলি। হেসুস দোইনিয়াসের নেওয়া শট বার পোস্ট খুঁজে পেতে ব্যর্থ হলে সে যাত্রায় লিড নিতে ব্যর্থ হয় চিলি।
এডজেনের এগিয়ে দেওয়া বল মেক্সিকোর জালে জড়িয়ে গোলের খাতা খোলে চিলি। এর পর অবশ্য দ্বিতীয় গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিটের আগ পর্যন্ত। এবারের গোলটি আসে ভার্গাসের পা থেকে।
প্রথমার্ধে ১৩ মিনিটে একবারই গোলের সুযোগ পেয়েছিলো যুক্তরাষ্ট্র। বাকিটা সময় তাদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়।
ম্যাচের মূল চমক তো দ্বিতীয়ার্ধে! ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করা ভার্গাস ৫২,৫৭ ও ৭৪ ওচোয়াকে বোকা বানিয়ে মোট চার চার বার মেক্সিকোর জালে বল জড়ান। ৪৯ মিনিটে ম্যাচে নিজের একমাত্র গোলটি তুলে নেন সানচেজ। ভিদালের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল তুলে নেন আর্সেনাল স্ট্রাইকার।
ম্যাচের ৩ মিনিট বাকি থাকতে চিলিইয়ানদের হয়ে তুলির শেষ আঁচড়টি দেন সূচনা সূচক গোল এনে দেওয়া এডজেন। ৮৩ মিনিটে হেক্টর হেরেরা গোলের সুযোগ মিস করলে আর গোলের খাতা খোলা হয়নি মেক্সিকানদের।







