চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের জন্য শুভকামনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে খেলতে ইংল্যান্ড যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এমন সময়ে চারপাশ থেকে শুভেচ্ছাবন্যায় ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সদস্য। ফেসবুকে এবার তাকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দিলেন ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিমান থেকে নামতে নামতে না নামতেই হয়তো মাঠে নেমে যেতে হবে তাকে ম্যাচ খেলতে। ঢাকা থেকে লন্ডন, এত লম্বা, ক্লান্তিকর এক ভ্রমণ শেষে দু’দেশের সময়ের বড় পার্থক্যটাও বাধা হয়ে দাঁড়াবে তার কয়েকটা দিন। ইংল্যণ্ডের দুপুর মানে বাংলাদেশের রাত। বিকাল বা সন্ধ্যাবেলায় যখন খেলতে নামবে মুস্তাফিজ চোখ বন্ধ হয়ে আসতে চাইবে ঘুমে। Jet lag নামের সর্বগ্রাসী ক্লান্তি কারো কাটে দুই দিনে, কারো আরো বেশি।

এর বাইরে, এতদিন ফিজের যা সব সাফল্য তার সবই ভারত আর বাংলাদেশে। জাতীয় দলের মুস্তাফিজের সামনে সত্যিই এক বড় চ্যালেঞ্জ এখন। এমন উইকেটে, এমন পরিবেশ আর এমন আবহাওয়ায় বল কিভাবে করতে হয় তা তার জানা নেই। এমন দেশে খেতে, পরতে, চলতে, মিশতে কিভাবে হয় তাও তার অজানা।

Banglabid

সবশেষে ফরহাদ টিটো লিখেছেন, তবু তার বুক ভরতি সাহস আর স্বপ্ন – আমার সন্দেহ নাই । তার সামনে থাকছে চিরচেনা বাইশ গজেরই মাটির পিচ, ব্যাট হাতে থাকছে অন্য দশের মতো আরেক ব্যাটসম্যান, তার গ্রিপে থাকছে ক্রিকেটেরই বল।

সুতরাং…. না পারার কী আছে ।

ফিজের জন্য দুই হাত ভরা প্রার্থনা আর নি:শর্ত শুভকামনা !

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT