বিশ্ব ক্রিকেটের বিস্ময় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ‘জাতীয় বীর’ উল্লেখ করে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ। মন্ত্রণালয়ে
টাঙ্গানো হয়েছে মুস্তাফিজের ছবিসহ মন্ত্রীদের শুভেচ্ছাবাণী।
মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকে পরিকল্পনামন্ত্রী ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘নিশ্চিতভাবেই মুস্তাফিজ এখন বিশ্বের শীর্ষ বোলার।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে গিয়েই বিশ্বব্যাপী আলোচনায় চলে এসেছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজ। কাটার মাস্টার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ করেছেন হোস্টসহ বিশ্বের কোটি দর্শককে।








