চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-মুশফিকরা সবাই নেগেটিভ, এবার অনুশীলনের পালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা সতর্কতায় নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের অচলাবস্থা কেটে যাচ্ছে। তৃতীয় কোভিড টেস্টে সবাই নেগেটিভ এসেছেন। মুমিনুল-মুশফিকদের রুম কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নেমে পড়তে আর কোনো বাধা থাকছে না।

সোমবার সকালে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় স্বস্তির শ্বাস ফেলার সুখবরটি জানিয়েছেন।

‘গতকাল এখানে আমাদের করোনার শেষ টেস্ট ছিল। আজ সকালে ফলাফল এসেছে। আমরা সবাই নেগেটিভ এসেছি। এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল রুম কোয়ারেন্টাইন থেকে বের হতে পারব। অনুশীলনে যেতে পারব।’

অনুশীলন ও প্রস্তুতির বিষয়ে টাইগারদের টিম ডিরেক্টর বললেন, ‘কাল সকাল সোয়া ১০টায় লিকেল ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমাদের অনুশীলন আছে। আমরা জিমের সুবিধাও পাব।’

টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা আক্রান্ত হওয়া এবং একজন সহযাত্রীর নমুনায় ওমিক্রন ভাইরাস চিহ্নিত হতেই কঠোর সতর্কতা জারি করেছিল কিউই স্বাস্থ্য বিভাগ। যার ফলে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ তিনদিন বেড়ে যায়। ফল নেগেটিভ আসায় সফরকারী দলের এবার টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়তে বাধা থাকছে না।

‘অনুশীলন শেষ করে আমরা হোটেলে উঠে যাব। তারপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা, অনুশীলন সবই করতে পারব। প্রথম টেস্টের জন্য নিজেদের তৈরি করতে পারব। দেশবাসীর কাছে প্রত্যাশা, দোয়া, সবাই আমরা যাতে ভালো থাকি এবং সবাই এখানে সুস্থ থাকি, ভালো একটা সিরিজ খেলতে পারি।’

Reneta

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সূচি নতুন বছরের প্রথমদিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসখালেদ মাহমুদমুমিনুললিড স্পোর্টসসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT