স্বাধীনতার বিরোধী অপশক্তির কাছে যারা মুখোশ পড়ে আছে, সেইসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানিয়েছেন তিনি। সভায় আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্রের স্বরূপ জানানোর জন্যে সুযোগ করে দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় একাত্তরের যুদ্ধশিশুদের মা’দের খুঁজে বের করতে সহায়তার জন্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেটসহ অন্যরা উপস্থিত ছিলেন।







