চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধকালীন ধর্ষণ-গণধর্ষণ গণহত্যার সমান অপরাধ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৫৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের কোন মামলার রায়ে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার সমান অপরাধ বলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোসলেম প্রধানকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ে মুক্তিযুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার মতো অপরাধ বলা হয়।

বুধবার রায়ের পর এরকম স্বীকৃতিকে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন মামলার প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই প্রথম মানবতাবিরোধী অপরাধের কোন মামলার রায়ে যুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেয়া হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগটিতে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

Banglabid

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর হুসাইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগ তদন্তের সময় মোসলেম প্রধানের নাম আসে। এরপর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৫ সালের ৭ জুলাই মোসলেমকে গ্রেফতার করে পুলিশ। ২০১৫ সালের ৩ ডিসেম্বর দু’জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

২০১৬ সালের ৯ মে মাবতাবিরোধী অপরাধের মামলায় দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT