আজ ২৫ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমা ‘উতলা মন’। ত্রিভুজ প্রেমের গল্প এ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আবদুল আউয়াল।
তবে রোমান্টিক প্রেমের গল্প হলেও সিনেমাটিতে অ্যাকশনও থাকবে। আউয়াল কথাচিত্রের ব্যানারে তৈরি হয়েছে উতলা মন। এতে অভিনয় করেছেন আরিয়ান শাহ, মণিকা, নীড়, মিশা সওদাগর, মিজু আহমেদ, সুচরিতা ও আসিফ ইকবাল প্রমুখ।
এ সিনেমায় গানের কথা লিখেছেন আবদুল আউয়াল, সুর ও সংগীত পরিচালনা করেছেন পারভেজ রব। আর কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন, আফরোজা বেলি, প্রতীক হাসান, রাজীব। আবহ সংগীতে আছেন আলী আকরাম।






