চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কানাডা-যুক্তরাষ্ট্রের আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
rohingyas-রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে মিয়ানমারের সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ পদক্ষেপ নিতে চায় কানাডা। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে কানাডাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নতুনদেশ ডট কম।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর উপর যৌথ চাপ সৃষ্টির পদক্ষেপের ব্যাপারে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে টেলিফোনে কথা বলেছেন। তবে কি ধরণের পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা তিনি জানাননি।

তবে পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রোহিঙ্গা ইস্যুতে তিনটি লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। এগুলো হচ্ছে- দ্রুত রোহিঙ্গাদের উপর পরিচালিত হত্যা নির্যাতন বন্ধ করা, সংখ্যালঘু জনগণের কাছে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের রাখাইনে ফিরে আসা এবং স্বাধীনভাবে সেখানে বসবাস করার অধিকার নিশ্চিত করা।

এছাড়া মঙ্গলবার রাতে অটোয়ায় হাউজ অব কমন্সে রোহিঙ্গা নির্যাতন বন্ধের বিষয়ে জরুরী বিতর্ক হয়েছে। কনজারভেটিভ পার্টির এমপি গার্নেট জিনুইস রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য নোটিশ দিলে জরুরী ভিত্তিতে এই আলোচনা করা হয়। নাফটা নিয়ে আলোচনায় ব্যস্ত থাকা পররাষ্ট্রমন্ত্রীও সংসদে এসে এই বিতর্কে অংশ নেন।

বিতর্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া জাস্টিন ট্রুডোর ভাষণে রোহিঙ্গা প্রসঙ্গের উল্লেখ না থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কনজারভেটিভ পার্টির প্রশ্নের জবাবে সরকারি দল থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক আলোচনায় কানাডা রোহিঙ্গা ইস্যুতে জোরালো বক্তব্য তুলে ধরেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাযুক্তরাষ্ট্ররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT