চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত ৫টি চ্যানেল সরালো ইউটিউব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
মিয়ানমার

মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা পরিচালিত ৫টি চ্যানেল সরিয়ে দিয়েছে ইউটিউব। সেনা অভ্যুত্থানের পরে চলমান বিক্ষোভের মধ্যেই এমনটা করেছে ইউটিউব। 

শুক্রবার ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি জানায়, তাদের নির্দেশনাবলীর সঙ্গে মিল রেখেই এসব চ্যানেল সরিয়ে দেওয়া হয়েছে।

ইউটিউব যেসব চ্যানেল সরিয়ে দিয়েছে সেগুলো হলো: স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনা নিয়ন্ত্রিত মিয়াওয়াড্ডি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, আমাদের নির্দেশিকা ও প্রযোজ্য আইনের ভিত্তিতে আমরা বেশ কিছু চ্যানেলের সমাপ্তি করেছি এবং কিছু ভিডিও সরিয়ে দিয়েছি।

অন্যদিকে সেনা শাসনের সমাপ্তি এবং আটক হওয়া নেতাদের মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছেই। শুক্রবারও সেই বিক্ষোভে গুলি চালায় পুলিশ। তাতে একজনের মৃত্যু হয়।

এর আগে সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

Reneta

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়। এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিইউ টিউবমিয়ানমারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT