চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৯:৩৮ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন জান্নাতুল নাঈম। এর ফলে ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি। সেই প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়বেন।

শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানারআপ হন জান্নাতুল সুমাইয়া হিমি। সেরা দশে আসা অন্য সাত প্রতিযোগী হলেন- রুকাইয়া জাহান চমক, জাহারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা।

অনুষ্ঠানে বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে প্রতিষ্ঠান দুটি।

গত আগস্ট থেকে শুরু হওয়া ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রায় ২৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে কয়েকটি ধাঁপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান। শুরুতেই নৃত্য পরিবেশন করেন তিনি। তার পরিবেশনার মূলভাব ছিল মানবাধিকার। অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছেন দুই ভাই হৃদয় খান ও প্রত্যয় খান। তাদের সঙ্গে ছিলেন আনিকা। শীর্ষ ১০ প্রতিযোগী ক্যাটওয়াকের পাশাপাশি জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন। এছাড়া ছিল চিত্রনায়ক নিরবের পরিবেশনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল নাঈম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রায় দু’বছর পর ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাইকমিশন

জুন ২৮, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
ফিফা বিশ্বকাপ

কোন সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন পাচ্ছে তৃতীয় হওয়া দলকে?

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT