চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর জন্য প্রস্তুতি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
বিনোদন
A A
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর ছবি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর ছবি

সুন্দরীদের সবেচেয়ে কাঙ্ক্ষিত আসর ‌‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে যাছাই বাছাই পর্ব শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিনিধি খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী।

সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে স্বপন জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে। এ মাসের শেষ দিকেই আনুষ্ঠানিকভাবে সব শুরু হবে।

তিনি জানান, ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধি খুঁজতেই কাজ করছি আমরা। এবার যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এবং কারা বিচারক থাকছেন এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া লন্ডন শহরে বসবে বিশ্বের জমকালো আসর ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’। ১৪ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

২০১৭ সাল থেকে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের কাজটি করছে অন্তর শোবিজ। ২০১৭ সালে জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস ঐশী বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সর্বশেষ ‘মিস ওয়ার্ল্ড’-এর অনুষ্ঠানে ইতিহাস গড়েন বাংলাদেশের ঐশী। প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড’-এর সম্ভাবনাও তৈরী করেছিলেন তিনি। হেড টু হেড চ্যালেঞ্জে ২ দশমিক ২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেওয়া হয়। যেখানে ২০ জন প্রতিযোগীর প্রত্যেকে ৯০ সেকেন্ড সময়ের মধ্যে বিচারকদের জানিয়েছেন তাঁদের স্বপ্ন আর ইচ্ছার কথা। ঐশীর স্বপ্ন আর ইচ্ছার কথা শুনে বিচারকেরা মুগ্ধ হন। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে ছিলো ঐশীর অবস্থান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশীজেসিয়া ইসলামবাংলাদেশমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড ২০১৯লিড বিনোদনস্বপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬

যেভাবে সৃষ্টি হলো মুস্তাফা মনোয়ারের ‘পারুল’ চরিত্রটি

জুন ২৯, ২০২৬

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণ করবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়ের সীমা; প্রত্যাহার হলো কয়েকটি প্রস্তাব

জুন ২৯, ২০২৬

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT