চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের মুখে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া বছরের সেরা কৌতুক। বৃহস্পতিবার ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়, এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়, এটা কি নির্মম রসিকতা নয়?’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি। তারা ভারতের নির্বাচনের চূড়ান্ত ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছিলো। তারা মনে করেছিলো মোদি ক্ষমতায় এসেই বেগম জিয়াকে ক্ষমতার মসনদে বসাবেন। কিন্তু সেখানে ব্যর্থ হন তারা। এরপর তারা আমেরিকার নির্বাচনের উপর ভরসা করেছিলো। তারা মনে করেছিলো হিলারি জয়লাভ করবেন, কিন্তু তাদের সেই বাসনাও পূর্ণ হয়নি। ট্রাম্প ট্রাম্পকার্ড দিয়ে বিজয়ী হলেন।’

সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কার সঙ্গে সংলাপ করবো, কীসের জন্য সংলাপ করবো? সংলাপ করতে তো বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি সেদিন যাননি। সেদিন যদি তিনি যেতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্ন হতো।’

প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ত্রুটির ঘটনা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে বলেও জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT