চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ঘূর্ণিতে সকালেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ১১১ রানে। ১৯ বছরের পথচলায় ১১৩তম টেস্টে এসে প্রথমবার কোনো দলকে ফলো-অনে ফেলল টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সবশেষ টেস্টে ফলো-অন করানোর সুযোগ ছিল। তবে নিরাপদ দূরত্বে থেকে ম্যাচ জিততে সেটি করেনি বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ইনিংসে রানের ব্যবধান ৩৯৭ হওয়ায় সফরকারীদের আবার ব্যাটিংয়ে পাঠিয়েছে সাকিব আল হাসানের দল।

মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছে ৭ উইকেট। এ অফস্পিনারের ক্যারিয়ারসেরা (৫৮/৭) বোলিংয়ে তৃতীয় দিনের সকালের প্রথম ঘন্টাতেই শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেটটি নিয়েছেন সাকিব।

আগের দিন উইন্ডিজের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন বোল্ড হয়ে। যেখানে মিরাজের শিকার ৩ উইকেট। তৃতীয় দিনের সকালে প্রতিরোধ গড়া শিমরন হেটমায়ারকে সোজা ব্যাটের শটে দারুণ ক্যাচ নিয়ে কট অ্যান্ড বোল্ড হন। এ বাঁ-হাতি। করেন ৩৯ রান। দিনের ১১ আর ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৫৭ রান। ২৯ রানে ৫ উইকেট হারানোর পর এই জুটিটাই ছিল সফরকারীদের শেষ ভরসা।

দেবেন্দ্র বিশু নেমেই মিরাজের শর্ট বলে কাভার ড্রাইভ করতে গিয়ে সিলিতে ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। বিশু জোরের উপর খেললেও বলের উপর থেকে চোখ সরাননি সাদমান। লুফে নেন দারুণ ক্যাচ। ঝটপট দুই শিকার করে ষষ্ঠবার ৫ উইকেট শিকর করেন মিরাজ। কেমার রোচ এসেও সময় নেননি সাজঘরে ফিরতে। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন মিরাজের বলেই।

মিরাজকে সপ্তম উইকেট দিয়ে ডওরিচ ফেরেন দলের রান একশ পার করে। ৩৭ রান করা এ ডানহাতি ব্যাটসম্যান হন এলবিডব্লিউ। রানের খাতা খোলার আগেই ক্যারিবীয়দের শেষ ব্যাটসম্যান লুইস সাকিবের  ঘূর্ণিতে হন এলবিডব্লিউ।

Reneta

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশের। ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২-০তে সিরিজ হারের যন্ত্রণা মনে রেখেছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে একই প্রতিপক্ষকে পেয়ে সেই যন্ত্রণা ফিরিয়ে দেয়ার পথে টিম টাইগার্স। চট্টগ্রাম, মিরপুরকেই তারা বানাতে চায় অ্যান্টিগা, জ্যামাইকা।

চট্টগ্রামে উইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে লিড নেয়া বাংলাদেশ মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে। সিরিজ ২-০ করতে মরিয়া স্বাগতিকদের হৃদয়ে ঝড় তুলেছে জয়ের নেশা।

বাংলাদেশের দেয়া ৫০৮ রানের জবাবে উইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করে ৫ উইকেটে ৭৫ রান তুলে। ফলো-অন এড়াতেই সফরকারীদের দরকার ছিল আরও ২৩৩ রান। বাংলাদেশের স্পিন বিষে নীল হওয়া ক্যারিবীয়রা শেষ ৫ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৩৬ রান।

আগের দিন বিকেলে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভাগাভাগি করে সাকিব উইন্ডিজের ৫ উইকেট তুলে নিলেন ঝটপট। সবগুলোই বোল্ড। টেস্টে এমন ঘটনা আগে ঘটেছে মাত্র দুইবার। যেখানে শুরুর পাঁচ ব্যাটসম্যান ক্রিজ ছেড়েছেন বোল্ড হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT