চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিমির বিরুদ্ধে আইনি নোটিশ

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৭:৫৭ অপরাহ্ন ১১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
আফসানা মিমি

আফসানা মিমি

পাওনা আদায়ের জন্য নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃপক্ষ। আইনি নোটিশে বলা হয়, ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ৩১ মে মোট ৪ মাস ২১ দিন কৃষ্ণচূড়া প্রডাকশন মুক্তিযুদ্ধভিত্তিক ‘রান’ চলচ্চিত্র নির্মাণের জন্য বিকেএসপির বিভিন্ন স্থাপনা ব্যবহার করে। এ জন্য বিল বাবদ ৪ লাখ ৫২ হাজার পাওনা রয়েছে অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির কাছে। তাকে বিকেএসপি লিখিতভাবে পাওনা পরিশোধ করতে বললেও তা তিনি পরিশোধ করেননি।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিকেএসপির আইন উপদেষ্টা মো. মনজুর আলম ডাকযোগে আইনি নোটিশটি পাঠান। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মো. মনজুর আলম।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে আইন অনুযায়ী আফসানা মিমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই নোটিশ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে আফসানা মিমি বলেন, ‘২০১৩ সালে আমার ছবি “রান”–এর কাজ স্থগিত হয়ে যায়। এর প্রযোজনা প্রতিষ্ঠান ছিল কৃষ্ণচূড়া। ছবির প্রযোজনাকে কেন্দ্র করে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে কৃষ্ণচূড়ার মালিকানা হস্তান্তর করা হয়। এখন আর আইনত প্রতিষ্ঠানটি আমার দায়িত্বে নেই।’

তিনি বলেন, ‘নোটিশটি আইনত আমার পাওয়ার কথা নয়। এটি কৃষ্ণচূড়া প্রডাকশন হাউসের। আমি যেটা করতে পারি, তা হলো এই হাউসের বর্তমান মালিককে বিষয়টি জানাতে পারি। এর বাইরে আমার আর কোনো কাজ নেই।’

তিনি আরও বলেন, ‘ছবির শুটিং স্থগিত হওয়ায় আমরা বিকেএসপির কিছুই ব্যবহার করিনি। আমরা তৎ​কালীন মহাপরিচালকের কাছে বিল মওকুফের জন্য আবেদনও করেছি। কিন্তু এর পরবর্তী প্রক্রিয়ার ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি সেখান থেকে। এখন হঠাৎ করেই এই আইনি নোটিশের কথা শুনছি। এর আগ পর্যন্ত আমি জানতামই না এ বিষয়ে। আইনি নোটিশ দেওয়ার আগে আমার সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল বিকেএসপি কর্তৃপক্ষের।’

Reneta

ছবি : সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: আফসানা মিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT