চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল। তারা রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশে নেই। নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে। এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে।

Banglabid

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন-আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ?

ওবায়দুল কাদের জানতে চান- তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

Reneta

বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়? বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে- এ প্রত্যয় নিয়ে বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যাদের রাজনীতি জনগণ নির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদের কে সম্মান করবে?

আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT