চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুন চাকমা হত্যা: বিচারের দাবিতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মিঠুন চাকমা হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউপিডিএফের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

পথসভায় বক্তারা শিগগিরই মিঠুন চাকমার হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। গত ৩ জানুয়ারি খাগড়াছড়ি জেলা শহরের স্লুইস গেট এলাকায় তাকে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা।

নিহত মিঠুন চাকমা ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক ও ইউপিডিএফ-এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং সিএচটি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন।

তখন নিহত মিঠুনের পারিবারিক সূত্রে জানা যায়: ৩ জানুয়ারি সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান মিঠুন চাকমা। আদালত থেকে ফিরে শহরের গোলাবাড়ি এলাকার বাসার সামনে তার ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটর সাইকেলে করে আসা অস্ত্রধারীরা মিঠুন চাকমাকে তুলে নিয়ে যায়।

‘ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পিছনে ছুটতে থাকে তার ছোট ভাই। কিন্তু সেসময় তারা মিঠুন চাকমাকে গুলি করে করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ মিঠুনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে এর আগে গত ৬ জানুয়ারি খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করেছিল ইউপিডিএফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফমিঠুন চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT