চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের আইফোনের ফেস আইডি আনলক করল ১০ বছর বয়সী ছেলে

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১২:৪১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১০-এ বায়মেট্রিক নিরাপত্তা ফিচার হিসেবে টাচ আইডি’র পরিবর্তে যুক্ত করা হয়েছে ফেস আইডি। তবে শুরু থেকেই আলোচনায় রয়েছে নতুন এই ফিচারটি। এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

একাধিক পরীক্ষায় দেখা গেছে এই ফিচারটি বেশ শক্তিশালী। তবে বিপত্তি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিশেষ করে পরিবারের একাধিক সদস্যের চেহারা যদি প্রায় একই রকম হয় এবং চেহারার বিভিন্ন বৈশিষ্ট্যে মিল থাকে।

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর সূত্র ধরে এমনই এক ঘটনা প্রকাশ করেছে ওয়্যারড। এ ভিডিওতে দেখা গেছে, সানা শেরওয়ানি নামের এক নারীর আইফোন ১০-এ থাকা ফেস আইডি খুব সহজেই আনলক করতে সমর্থ হয়েছে তাঁর ১০ বছর বয়সী ছেলে আম্মার মালিক।

এ বিষয়ে অ্যাপল এর আগে জানিয়েছিল, এমন ঘটনা প্রতি ১০ লাখে একটি ঘটতে পারে। এক্ষেত্রে হয়তো তেমনটিই হয়েছে।

মজার ব্যাপার হলো শুধু যে মায়ের ফোনই আনলক করেছে আম্মার তা নয়। একাধিকবার চেষ্টার পর তাঁর বাবার ফোনও আনলক করেছে সে।

ওয়্যারডকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারটি জানায়, আরও উজ্জ্বল আলোতে পুনরায় চেহারা স্ক্যান করার পর মায়ের ফোন আনলক করতে ব্যর্থ হয় আম্মার। তবে কয়েকবার চেষ্টা করার পর আবারও সে ফোনটি আনলক করতে সমর্থ হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোন ১০আইফোন এক্সফেস আইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT