চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্ক খুলতেই শেখ রেহানা বললেন, আমরা আমাদের দাদী পেয়ে গেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা ‘বঙ্গবন্ধু’ এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। একেতো ছবিটি পরিচালনা করছেন ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল, তারউপর করোনার কারণে ছবিটির শুটিং হতে যাচ্ছে মুম্বাইতে! ফলে ছবিটির পূর্ব প্রস্তুতি নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ।

প্রথমবারের মতো এতো বিশাল ক্যানভাসে কাজ করার সুযোগ পাচ্ছেন দেশের অভিনয় শিল্পী থেকে কলাকুশলীরা, তাও আবার জাতির জনকের ঐতিহাসিক ছবিতে। তাইতো সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজীত সবাই। আর সেই উত্তেজনা যেন ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিচ্ছে সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাস ভবনে নিমন্ত্রণের ঘটনা!

গত এক সপ্তাহের মধ্যে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া অভিনয় শিল্পীরা চমকের পর চমক পেয়ে আসছেন! গেল শনিবারেই তারা ডাক পেয়েছিলেন প্রধানমন্ত্রীর বাস ভবনে। যেকোনো শিল্পীর জন্য যা অত্যন্ত সম্মানজনক। শুধু আমন্ত্রণ নয়, প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দীর্ঘক্ষণ কাটানোর সুযোগও পেয়েছেন তারা।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া শিল্পীদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। দেখা করতে যাওয়া শিল্পীদের সেই দলে ছিলেন বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। তার চরিত্রের নাম শেখ সায়েরা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মা।

বঙ্গবন্ধু চলচ্চিত্রতে অভিনয় করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের সময়টুকুকে ‘অপূর্ব মুহূর্ত’ বলে উল্লেখ করলেন দিলারা জামান। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এতো আন্তরিক ছিলেন, এটা ভোলার নয়।

সেইসঙ্গে এই অভিনেত্রী তার সঙ্গে ঘটা একটি মজার স্মৃতিও শেয়ার করলেন চ্যানেল আই অনলাইনের সাথে। দিলারা জামান বলেন, আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। শুরুতেই যখন বলা হলো যে, সবাই এক মিনিট নিঃশ্বাস বন্ধ করে মাস্কটা একটু খুলেন- মাস্ক খুলতেই শেখ রেহানা বলে উঠলেন ‘আমরা আমাদের দাদী পেয়ে গেছি’! এতো আন্তরিক ছিলেন দুই বোন।

Reneta

দিলারা জামান বলেন, সেদিন পুরো সময় আমি থাকতে পারিনি। চলে আসার পর দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) নাকি গওহর রিজভীকে বলেছেন, তাদের দাদীদের নিয়ে অভিজ্ঞতাগুলো আমার সাথে ভার্চুয়ালি শেয়ার করতে চান। আমি সত্যিই খুব গর্বিত।

মুম্বাই ফিল্ম সিটিতে সেট তৈরী করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির জন্য। শোনা যাচ্ছে ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। মুম্বাইতে দিলারা জামান কবে যাচ্ছেন?

এমন প্রশ্নে তিনি বলেন, ২৯ জানুয়ারি আমার মুম্বাইয়ে যাওয়ার কথা ছিলো, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আমাকে জানানো হলো ২৯ তারিখে নয়, ২৭ তারিখে মুম্বাই যেতে হবে। সেভাবে প্রস্তুতি নিতে। প্রথম দফায় আমার অংশের কাজ একদিন হবে মুম্বাইতে, তারপর ৩০ জানুয়ারি আমি দেশে ফিরবো। ফেব্রুয়ারিতে আবার আমাকে দুই দফায় মুম্বাই যেতে হবে শুটিংয়ের জন্য। এভাবেই সিডিউল করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলারা জামানপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবাবামামুম্বাইলিড বিনোদনশেখ মুজিবুর রহমানশেখ হাসিনাশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT