চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে অনেকদিন দলে চান মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী বিন মোর্ত্তজা ঘরের মাঠে নিজের শেষ ওয়ানডে সিরিজ খেলে ফেলছেন কিনা তা নিয়েই চলছে আলোচনা। সিলেটেই কী শেষ ওয়ানডে খেলে ফেলছেন তিনি? আছে এমন প্রশ্ন। তবে আলোচনা-গুঞ্জন যাই হোক, মাশরাফীকে আরও অনেকদিন দলে চান মেহেদী হাসান মিরাজ। প্রতিটি সিরিজেই ম্যাশ দলের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

বুধবার বিসিবি কার্যালয়ে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনেসেফের সঙ্গে এক চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যামের মুখোমুখি হন মিরাজ। সেই অধিনায়ককে নিয়ে নিজের মনে কথা বলেন তরুণ অলরাউন্ডার। বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসেবে বিসিবির সঙ্গে দুই বছরের একটি চুক্তি করেছে সংস্থাটি।

মিরাজ কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ নিয়েও। শুক্রবার সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এটাই মাশরাফীর শেষ ম্যাচ কিনা? মিরাজ বলেন, ‘মাশরাফী ভাই অনেকদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। বলতে পারবো না এটা তার শেষ ম্যাচ কিনা, আমরা চাই যে মাশরাফী ভাই আরও অনেকদিন খেলুক। এটাই আমি চাই। নিঃসন্দেহে প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।মাশরাফী ভাইও সেকথা সবসময় বলে। আর এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শিশির ভেজা মাঠেও আড়াইশ’র বেশি রান তাড়া করে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজের চোখে ওই ম্যাচে কোথায় পিছিয়ে ছিল বাংলাদেশ? বলেন, ‘কাল (মঙ্গলবার) কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।’

মিরাজের মতে এখনো সিরিজে ভালোভাবেই রয়েছে স্বাগতিকরা, ‘আমার কাছে মনে হয় এখনো তো আমরা সিরিজে আছি, শেষ ম্যাচ আমাদের ডু ওর ডাই। আসলে ডু ওর ডাই ম্যাচগুলোতেই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করবো আমরা ভালোভাবেই কাম ব্যাক করবো।’

সিরিজ জিততে হলে পরের ম্যাচে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে? মিরাজ জানান, ‘আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে আমরা ভালো বল করিনি। বিশেষ করে পেসাররা। কিন্তু আমার কাছে মনে হয় ওইসব জায়গায় আমাদের ইম্প্রুভ করলে ভালো হবে। ব্যাটসম্যানরা ভালো করছে, এটা শুধু কন্টিনিউ করতে হবে।’

Reneta

দ্বিতীয় ম্যাচে হারের পেছনে দলের ফিল্ডিংও কম দায়ী না। একাধিক ক্যাচ মিসে সঙ্গে প্রতিপক্ষকে বাড়তি রান পেয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। তবে এটাকে খেলার অংশই বলছেন মিরাজ, ‘ আসলে ক্যাচ মিস হতে পারে এটা ক্রিকেট খেলারই অংশ। আমরা কিন্তু ভালো ভালো ক্যাচও ধরেছি। তবে আবারও বলছি, ম্যাচ মিস হতেই পারে। তারপরও অনেক সময় বল এদিক-ওদিক হয়, ওইটাই ভুল হয়ে যায়। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT