চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সব এজেন্সির জন্য উন্মুক্ত: প্রবাসী কল্যাণমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৮
প্রবাস সংবাদ
A A

১০ এজেন্সির সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করে দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে আগে ভিসা পাওয়ারা অগ্রাধিকার পাবেন। মালয়েশিয়া সরকারের সাথে কুয়ালালামপুরে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ২০১৬ সাল থেকে জি টু জি প্লাস ছিলো। এর আওতায় ১০ এজেন্সির সিন্ডিকেট কর্মী পাঠাতো। এ পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলে দু’ মাস আগে দেশটির নতুন সরকার সিন্ডিকেট বাতিল করে দেয়। এতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো স্থবির হয়ে পড়ে। অনিশ্চিত হয়ে পড়ে ভিসা পাওয়া ৩০ হাজার বাংলাদেশী কর্মীর মালয়েশিয়া যাত্রা।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় গতি আনতে মঙ্গলবার কুয়ালামপুরে দেশটির সরকারের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সব এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী পাঠানো উন্মুক্ত করাকে স্বাগত জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।

মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের প্রত্যাশা, ন্যায্য অভিবাসন ব্যয়ে দেশটিতে যেতে পারবেন তারা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকট ঘিরে বাড়ছে সবজির দাম

এপ্রিল ১০, ২০২৬

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT