চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশী উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০২ পূর্বাহ্ণ ২১, মে ২০১৫
বাংলাদেশ
A A

টেকনাফ থেকে মালয়েশিয়াগামী  ১৭ জন বাংলাদেশীকে বৃহস্পতিবার উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা দিয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির জেসিও সুবেদার জজ মিয়ার নেতৃত্বে একটি টহল দল জানিয়াপাড়া এলাকা থেকে এসব বাংলাদেশীদের উদ্ধার করেন বলে জানান বিজিবি।

এদের মধ্যে নরসিংদির ১০ জন, মুন্সিগঞ্জের ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন রয়েছে।

উদ্ধার হওয়াদের একজন ইদ্রিস আলী জানায়, সাগরে থাকা মালয়েশিয়াগামী ট্রলার থেকে দালালরা এই ১৭ বাংলাদেশীকে সাগরে নিক্ষেপ করে। এর পর মিয়ানমারের জেলেরা তাদের উদ্ধার করে বাংলাদেশ জলসীমায় দিয়ে যায়।

এরপর তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪২ ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ।

টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, উদ্ধার হওয়া বাংলাদেশীদের আইনী প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT