চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইউনাইটেড সমর্থকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ০২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে শেষবারের মতো ওল্ড ট্রাফোর্ডে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি রেড ডেভিলদের কয়েকজনের শেষ হোম ম্যাচও হতে পারে! এমন ম্যাচে বিদায়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পাশাপাশি ক্লাব মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করবে সমর্থকরা।

রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটির খেলা ১৭ মিনিট বাকি থাকতে ক্ষুব্ধ সমর্থকরা স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের ব্যর্থতা এবং ট্রফিহীন থাকার দায় মালিক পক্ষ গ্লাজার পরিবারের উপর চাপাচ্ছে তারা।

ইংলিশ সংবাদমাধ্যমে খবর, গত একদশকে ক্লাবের পতন পর্যবেক্ষণ করে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সমর্থক বাহিনী। গ্লাজার পরিবার ইউনাইটেডকে যত বছর নিয়ন্ত্রণে রেখেছে, ঠিক তত মিনিট পর স্টেডিয়াম ছাড়বেন রেড ডেভিলদের হয়ে গলা ফাটানো দর্শক দল।

আসছে মৌসুমে নতুন বস এরিক টেন হাগের অধীনে পল পগবা, জেসে লিনগার্ড, হুয়ান মাতা ও এডিসন কাভানির ওল্ড ট্রাফোর্ডে থাকার সম্ভাবনা ক্ষীণ। আসছে গ্রীষ্মকালীন দলবদলে চুক্তি শেষ হলে তা নবায়নে আগ্রহ দেখাচ্ছে না ইংলিশ ক্লাবটি। তাই এদিন শেষ হোম ম্যাচও হতে পারে ওই খেলোয়াড়দের। অন্তর্বর্তীকালীন বস রালফ র‌্যাঙ্গনিকেরও শেষ ওল্ড ট্রাফোর্ড ম্যাচ হতে চলেছে এটি।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রতিবাদ করার আগে খেলোয়াড়দের বিদায়ী সংবর্ধনা দিতে পারে দর্শকরা। তবে রেড ডেভিলদের একাদশে বিদায়ী কাউকে নাও পেতে পারেন র‌্যাঙ্গনিক। ইংলিশ সংবাদ মাধ্যমের মতে, এদিন খেলোয়াড়দের জন্য দর্শক-সমর্থকদের বাজে উদাহরণ তৈরি হতে পারে।

পগবা, লিনগার্ড, হ্যারি ম্যাগুয়েররা দুয়ো শুনলেও ক্লাব সমর্থকদের ক্ষোভের প্রধান লক্ষ্য আসলে মালিক পক্ষ গ্লাজার পরিবার। সমর্থকরা মনে করছে, মালিক পক্ষের অব্যবস্থাপনা এবং ক্লাব সম্পর্কে উদাসীনতার কারণে অন্যতম সেরা ক্লাবের এমন বাজে অবস্থা।

Reneta

চলতি মৌসুমে শিরোপাহীন রোনালদোদের প্রিমিয়ার লিগ টেবিলের শেষ চারে থাকাও অনিশ্চিত। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করতে লড়তে হচ্ছে রেড ডেভিলদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনাইটেডএরিক টেনচ্যাম্পিয়ন্স লিগপগবাপ্রিমিয়ার লিগরোনালদোর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভোট প্রদান।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে: পরিবেশ ও তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম: ভোট দিয়ে মির্জা আব্বাস

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে ককটেল আতঙ্কে ভোটার সংখ্যা কম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT