চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুক্ষণের মধ্যে ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের সিদ্ধান্ত

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১২:৫৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে অবসান হবে। সকালে সচিবালয়ে মন্ত্রীর অফিসে এক সভায় তিনি জনভোগান্তি নিরসনে পরিবহন মালিক এবং শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

নেতারাও মন্ত্রীকে আশ্বস্ত করেছেন। সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে মালিক-শ্রমিক নেতারা বসবেন এবং দুপুরে সড়ক পরিবহন সমিতির মতিঝিল অফিসে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবেন।

পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট নিয়ে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে ওই আলোচনায় বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং নৌমন্ত্রী শাজাহান খান।

সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট শ্রমিক নেতারা আজকের মধ্যে প্রত্যাহার করে নেবেন বলে জানান ওবায়দুল কাদের। অন্যদিকে আইনমন্ত্রী বলেছেন, আদালতের রায় নিয়ে কোনো কথা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

দুপুরে সড়ক পরিবহন ভবনে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

ধর্মঘটের দ্বিতীয় দিনে বুধবার সকালে গাবতলীতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শ্রমিকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া সেখানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও  ঘটে।

Reneta

অবশ্য গাবতলীতে পরিবহন শ্রমিকদের সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকে দায়ী করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তবে দেশব্যাপী ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই’ উল্লেখ করে তিনি এ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি মামলায় সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০০৩ সালে সাভারে ঘটা একটি ঘটনায় ট্রাক চালক মীর হোসেন মীরুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এ দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘটভোগান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT