চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে।

বাসসের তথ্য অনুযায়ী রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানায়, বর্তমানে ‘বিক বরনহলম’ এবং ‘মর্নিং জেন’ নামের দু’টি জাহাজ বন্দরের পথে রয়েছে। জাহাজ দু’টি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ জাহাজে গ্যাস খালাস চলছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম বন্দরজ্বালানি খালাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের সাবেক শীর্ষ সামরিক কর্তার বর্ণনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

মার্চ ২৩, ২০২৬

পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

মার্চ ২৩, ২০২৬
ফিচারড ইমেজ ক্যাপশন: দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা, ২২ মার্চ ২০২৬।

ইরানের সামরিক শক্তি কি অবমূল্যায়ন করল ইসরায়েল?

মার্চ ২৩, ২০২৬

মেসি-মুলারদের লিগেই যাচ্ছেন গ্রিজম্যান

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT