চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিনীদের টুইটার দিয়ে জঙ্গি আইএস’র প্রচারণা, বাড়াচ্ছে লোকবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

কয়েক’শ মার্কিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে আইএস জঙ্গিদের বার্তা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়ার প্রবণতাও বাড়ছে, যাদের বড় অংশই নারী।

যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়টির প্রোগ্রাম অন এক্সট্রিমিজমের ‘আইএসআইএস ইন আমেরিকা: ফ্রম রিটুইটস টু রাক্কা’ শীর্ষক প্রতিবেদনটিতে উগ্র ধন্মান্ধতার ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে।

ছয় মাস ধরে আইএস সমর্থক ৩’শ মার্কিনীর প্রবণতার ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।

গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, আইএস ভক্ত টুইটার একাউন্টগুলোর প্রতি পাঁচজনের দুই জন ধর্মান্তরিত নব্য মুসলিম। টুইটার অ্যাকাউন্টগুলোর মালিকদের গড় বয়স ২৬ বছর, যার মধ্যে ১৪ শতাংশ নারী।

গবেষণায় টুইটারে আইএস ভক্তদের কয়েকটি বৈশিষ্ট্যও তুলে ধরা হয়:

Reneta

চিহ্নিত টুইটার একাউন্টগুলোর প্রতি ৩টি’র মধ্যে ১ টি চালাচ্ছে মার্কিন তরুণীরা। যোগাযোগের ভাষা সাধারণত ইংরেজি হলেও কিছু ক্ষেত্রে আরবী ব্যবহার করা হয়। বেশিরভাগ একাউন্টেই আইএস এর কালো পতাকা, সিংহ, সবুজ পাখি ব্যবহার হয়। এসবই তথাকথিত ধর্মযুদ্ধে ‘শহীদ’ হওয়ার প্রতীক।

মার্কিন যুক্তরাষ্ট্রে আইএস সম্পর্কিত তৎপরতায় জড়িত সন্দেহে ২০১৫ সালে ৫৬ জনকে আটক করা হয়। আরও কয়েক’শ সন্দেহভাজনকে নজরদারীতে রেখেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

জুন ২৩, ২০২৬

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

জুন ২৩, ২০২৬

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা

জুন ২৩, ২০২৬

ঢাকায় আশুরার ৬৩ মিছিলে বিশেষ নজরদারি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT