চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ভ্যাকসিন দিয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের প্রতিষেধক দিতে দেশের নতুন অভিযানে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৩৫ লাখ ডোজ অনুদান দিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আশা প্রকাশ করেছেন এই সহায়তার ফলে তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপিতে আজ একথা বলা হয়।

মার্কিন রাষ্ট্রদূত যোগ করেন, ‘১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।’

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ চালানসহ এ পর্যন্ত আমেরিকান জনগণ বাংলাদেশকে ১৫ কোটি ডোজ টিকা দান করেছে এবং বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা মোট ১২১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জররুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র মিশন বলেছে, এই ভ্যাকসিন বিতরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে এক বিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন বিতরণ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফাইজারমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT