মারিওপোলে আত্মসমর্পণের জন্য ইউক্রেনীয় সেনাদের সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। মস্কোর সঙ্গে আপোসে কিয়েভ প্রস্তুত রয়েছে বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে নয় বরং তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে বলে সতর্ক করেন জেলেনস্কি। ইউক্রেনকে আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। উভয় পক্ষকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে চীন। যুদ্ধে এ পর্যন্ত এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেছে জাতিসংঘ।






