চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মারাত্মক’ পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলা যায় না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলে তারকা খেলোয়াড়ের আধিক্য অনেকটাই কম। বোর্ডে নানারকম ঝামেলা তো আছেই। তার উপর সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। এরপরও বিশ্বকাপে পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলতে চান না নাসের হুসেইন। বরং পাকিস্তানকে ‘মারাত্মক’ দল হিসাবেই দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

ইংল্যান্ডের হয়ে ৯৬ টেস্ট ও ৮৮ ওয়ানডে খেলা নাসের পাকপ্যাশনডেটনেটকে সাক্ষাতকারে বলেছেন, ‘অনেক পাকিস্তানি ভক্তরা বলবেন যে তারা দীর্ঘদিন ধরে তাদের দলকে অনুসরণ করেছেন এবং অনেকবারই দল তাদের হৃদয় ভেঙেছে। কিন্তু আমি তাদের ভালোবাসি, তাদের ক্রিকেটকেও ভালোবাসি। তাদের ভালোবাসি কারণ, তারা ‘মারাত্মক’ দল। যেদিন পাকিস্তান খেলবে সেদিন বিস্মিত হবেন। এ কারণেই বিশ্বকাপে পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলতে পারবেন না।’

সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ফাস্ট বোলার পেয়েছে পাকিস্তান। তাদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইনের আলাদা করে প্রশংসা করেছেন নাসের। ব্যাটসম্যান বাবর আজম ও ফখর জামানেরও প্রশংসা করেছেন তিনি।

‘পাকিস্তান সবসময়ই এধরনের খেলোয়াড় বের করে আনে এবং তারা এটা পছন্দ করে। এই বাচ্চাদের সম্পর্কে তেমন কিছু বলার নেই। কারণ, পাকিস্তান নিজ থেকেই এটা করে, তারা তাদের পছন্দ করে বলেই খেলতে এবং তাদের সুযোগ দেয়। তারা কত বয়সী তা কোনো ব্যাপার না, তারা যথেষ্ট ভালো কিনা সে সম্পর্কে বেশি চিন্তা করে। শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন যদি ৯০ মাইল গতিতে বল করতে থাকে, তাহলে বিশ্বকাপে উইকেট পাবেই।’

‘মনে করি এটা হাই-স্কোরিং বিশ্বকাপ হবে। যদি সরফরাজ আহমেদ (পাকিস্তান অধিনায়ক) তরুণদের হাতে বল দিয়ে বলেন, তোমাকে তিন ওভার দিলাম জস বাটলারকে আউট করতে হবে বা বিরাট কোহলি আমি চাই, বা আমরা এমএস ধোনির উইকেট পেতে চাই, স্টিভেন স্মিথ বা কেন উইলিয়ামসনকে আউট করতে হবে। এটা কোনো ব্যাপার না যে তুমি কত রান দিলে, শুধু আমাকে উইকেট দিতে হবে। এমনটাই এই বিশ্বকাপে হার-জিতের পার্থক্য গড়ে দেবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা উল্লেখ করে নাসের তুলে আনেন ফখর জামানের প্রসঙ্গ। বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখর জামানকে দেখেছি, এই ছেলে এমন একজন ব্যাটসম্যান, যিনি বিশ্বকাপে পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই করার মতো বড় পুঁজি এনে দিতে পারেন। বাবর আজমকেও দেখেছি। তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপের সেরা ব্যাটসম্যান, যে দলকে ৩০০ প্লাস স্কোর গড়ায় সহায়তা করতে পারেন। দলকে সাহায্য করতে পারবেন মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের মতো অভিজ্ঞরাও।’

Reneta

বিশ্বকাপে ভালো করতে চাইলে পাকিস্তানের একজন তারকা দরকার। ইংলিশ অধিনায়কের ভাষায়, ‘পাকিস্তান যদি কোহলি, বাটলার, ওয়ার্নার বা উইলিয়ামসনের মতো একজন তরুণ তারকা পেয়ে যায়, তাহলে বিশ্বকাপে তারা অনেক ভালো করবে। আমি বিশ্বকাপে পাকিস্তানের সেই তারকার দিকে তাকিয়ে আছি।’

নাসের হুসেইন সাক্ষাতকারে কথা বলেছেন পাকিস্তান সরফরাজ খানকে নিয়েও। পাকিস্তান অধিনায়কে একজন ফাইটার হিসেবে উল্লেখ করেন তিনি। কথা বলেছেন, মোহাম্মদ আমিরের না থাকা নিয়েও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯নাসের হোসেনপাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT