চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের প্রাণহানীর জন্য নির্বাচন কমিশন দায়ী: মাদ্রাজ আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ তীব্র হওয়ায় নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করেছেন মাদ্রাজ হাইকোর্ট। আদালত বলেন, মানুষের প্রাণহানীর জন্য এই কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত।

করোনাভাইরাস সংক্রমণের তীব্রতার মধ্যেই অব্যাহত রাখা পাঁচটি রাজ্য নির্বাচনের জন্য জনসমাগম করে প্রচারের তীব্র সমালোচনা করেন আদালত। ‘পরিকল্পনা’ না করলে রোববার ভোট গণনা বন্ধের হুমকিও দেন আদালত।

আদালতের আদেশ দেখার পরে নির্বাচন কমিশন তাদের প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে একটি সূত্র।

মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য আপনার প্রতিষ্ঠান এককভাবে দায়ী।আপনার কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যার দায়ে মামলা হতে পারে।

হাইকোর্ট এও বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও নির্বাচন কমিশন প্রচারণার সময় মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরত্বের মতো কোভিড সুরক্ষা বিধি কার্যকর করতে ব্যর্থ হয়েছিল।

প্রধান বিচারক সঞ্জীব ব্যানার্জি বলেন, যখন নির্বাচনের র‌্যালিগুলো হচ্ছিলো তখন কি আপনারা অন্য গ্রহে ছিলেন?

Reneta

২ মে নির্বাচনের ফলাফলের দিনে করোনা নিয়ম প্রয়োগের জন্য কী পরিকল্পনা হচ্ছে তা শুক্রবারের মধ্যে জানতে চেয়েছেন আদালত। তা না হলে ভোট গণনা বন্ধ করা হবে।

আদালত বলেন, জনস্বাস্থ্য সর্বজনীন। সংবিধানিক কর্তৃপক্ষকেও সেটা স্মরণ করিয়ে দিতে হলে সেটা দুর্দশার বিষয়। নাগরিক বেঁচে থাকলেই কিন্তু তিনি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অধিকারগুলি উপভোগ করতে সক্ষম হবেন।

তামিল নাড়ুর পরিবহনমন্ত্রী বিজয়াভাস্করের পিটিশনের শুনানি শেষে এসব কথা বলেন আদালত।

করোনাভাইরাস মহামারীর তীব্রতার মধ্যেই পশ্চিমবঙ্গ, তামিল নাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৪ ঘণ্টায় ভারতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার জন আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৮১২ জন।

বৃহস্পতিবার আট দফা ভোটের ২ দফার বাকি থাকার সময়ে প্রচারণা সীমিত করে নির্বাচন কমিশন। ৫০০ জনের বেশি কোনো জনসমাগম নিষিদ্ধ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT