চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ ও কবিতা

সালাহ উদ্দিন শুভ্রসালাহ উদ্দিন শুভ্র
৭:২০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

ফরহাদ হাসান চৌধুরীর ‘আহত মেঘের ধনি’ কবিতাগ্রন্থটি একটি প্রস্তাবনা হিসেবে প্রতিভাত হবে পাঠকের সামনে। তার প্রস্তাবনায় থাকছে মানুষ ও কবিতা। মানুষের অন্দর এবং বাহির।

দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও প্রায় সত্তর বছর পরের মানুষ। বিশ্বায়ন, প্রযুক্তিকরণ, বাণিজ্যিকীকরণ এর মধ্যে থাকা ব্যক্তি মানুষের প্রস্তাব। সেই মানুষদের মধ্যে কবি নিজে কীভাবে বেঁচে আছেন সে বিষয়ে আঁচ পাওয়া যাবে।

কবিতা কী, কাকে বলে কবিতা, কবিতা যে ভাব অথবা ভঙ্গি আকারে থাকে ব্যক্তির মধ্যে সেই প্রস্তাব আমরা পাব তার বইয়ের দ্বিতীয় কবিতায়। ‘কবিতার ভ্রূণ রাঙিয়ে বসে/আছি, হাজার বছরের পুরনো বিছানায়/বাইরে আমি, ভেতরেও আমি; কী মন্ত্রে/এমন বেঁধেছ সাঁই; কি অদৃষ্ট আঁধারে নিবৃত্ত/গহীনে, দেহের ভেতর আটকে রেখেছ শ্বাস’ (ভাব ধরে আছি)।

কবিতা ব্যক্তি কবির প্রস্তাবনা আকারে হাজির থাকে পাঠকের সামনে। কবিতা নিছক রূপের উপস্থাপনা অথবা নিসর্গের সঙ্গে মিতালি, নিজের একলা ঘরের গহীন কোণে বসে নিজের দুঃখ ও বিষাদের মধ্যে হারিয়ে যাওয়ার কাব্য হয়ে থাকে না শেষ পর্যন্ত। আর কবিতার ‘অর্থ’ তৈরির ক্ষমতা তাকে দুর্বল কবিতা থেকে আলাদা করে। যে প্রস্তাব কবিতায় গুপ্ত থাকে তা তাকে বাঁচিয়ে রাখে- কাউকে বেশি, কাউকে কম।

দেহের মধ্যে শ্বাস আকারে কবিতা থাকার যে দর্শন দেখিয়েছেন ফরহাদ হাসান তা আমাদের বাংলা অঞ্চলের দেহতাত্ত্বিক ধারণার সঙ্গে মিলে যায়। দেহের ভেতর এক ‘অচিন পাখি’ হিসেবে কবিতার এই এক আসা-যাওয়া। কিন্তু এই আসা ও যাওয়ার কালে এক নিরন্তর আমির উপস্থিতি। ভেতরে ও বাইরে কেবল আমি। আমির মধ্যে আমার এই কুরে কুরে মরার সংকট কবিতা আকারে প্রকাশ পায়। তবে এই আমি হাজার বছরের পুরনো বিছানায় বসে থাকে। পরম্পরার সঙ্গে কবিতার সংযুক্তি আছে। অর্থাৎ সে বায়বীয় নয়, উম্মুল নয়। বিচ্ছিন্ন কিছু নয়।

Reneta

বই: আহত মেঘের ধ্বনি
লেখক: ফরহাদ হাসান চৌধুরী
প্রকাশক: চৈতন্য প্রকাশনী
প্রচ্ছদ: রাজিব দত্ত
বই মেলা স্টল নং: ৬০৪-৬০৫
রকমারি ডটকম লিংক
কবিতার সংখ্যা: ৩৬
মূল্য : ১৪০ টাকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT